রাজশাহীতে শিশু অধিকার সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রাজশাহীতে ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২৪-এর সমাপনীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
আলোচনা সভায় 'আমার কথা শোনো, ছোটরা বলবে, বড়রা শুনবে' আয়োজনে শিশুরা মঞ্চে বক্তব্য রাখে। পরে শিশু একাডেমির শিল্পীরা নাচ, গান পরিবেশন করে। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীসহ শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে
সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা
টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়
উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন
বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ