চৌদ্দগ্রামে এনাম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ২৫ লাখ টাকা হস্তান্তর
কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশনের (ইউএসএ) উদ্যোগে ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে ১০ হাজার টাকা হারে সমগ্র উপজেলার ২৫০টি পরিবারের মাঝে ২৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। কাজী এনাম ফাউন্ডেশন ও প্রবাসীদের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পেয়ে সুবিধাভোগী পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধীন গার্লস স্কুল রোডে কাজী রাজ্জাক টাওয়ারস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এটিএম আক্তার উজ জামান, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. মেহেদী হাসান।
কাজী এনাম ফাউন্ডেশনের (ইউএসএ) প্রতিষ্ঠাতা কাজী মো. এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাংবাদিক এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক মো. শাহজাহান, মো. শাহজালাল, স্বপ্নপূরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো. মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পাটোয়ারী মুরাদ, সাংবাদিক আক্তারুজ্জামান, মো. এমদাদ উল্যাহ, মো. বেলাল হোসাইন, আবুল বাশার রানা, মুহা. ফখরুদ্দীন ইমন, মিজানুর রহমান মিনু, কামাল হোসেন নয়ন, আনিসুর রহমান, এম. এ আলম, মো. শাহীন আলম, কাজী সেলিম, মো. ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, মো. সাইদুল হক, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, পরিচালক রনি মজুমদার, স্বেচ্ছাসেবক মো. আবুল হাশেম ভূঁইয়া, মো. নেয়ামত উল্লাহ মাসুম, জসিম উদ্দিন হাসান, অনিক প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এমদাদুল হক।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার