ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ৯ দফা দাবি আদায়ে শ্রমিকদের বিক্ষোভ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ৩:৫৮

ঢাকার ধামরাইয়ে বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা। সোমবার (৭ অক্টোবর) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়ায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের কারণে সকালের দিকে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিন দেখা যায়, কারখানার সামনে শতাধিক শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় আমাদের দাবি মানতে হবে, বেতন বৈষম্য মানি নাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকরা প্রতিষ্ঠানের কাছে নানা দাবি-দাওয়া জানিয়ে আসছিলেন। প্রতিষ্ঠান তাদের মৌখিকভাবে আশ্বস্ত করলেও দাবি মেনে নেয়নি। তিন মাস আগে বেতন বৃদ্ধির কথা বলা হলেও এখনো শ্রমিকরা বর্ধিত বেতন পাননি। এরই জেরে ৯ দফা দাবিতে তারা বিক্ষোভ করছেন।

শ্রমিকদের ৯ দফা দাবি হলো- মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস দেয়া, প্রতিদিন সবাইকে ডিউটি দেয়া, কর্মদক্ষতার ওপর ভিত্তি করে চাকরি স্থায়ী করা, কোম্পানির লভ্যাংশ দেয়া, নাইট বিল দেয়া, কোম্পানির ভেতরে কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কোম্পানিকে নেয়া, কোম্পানির প্রতিটি বিভাগে নিরাপত্তার ব্যবস্থা করা ও সাপ্তাহিক ছুটি দেয়া।

আরেক শ্রমিক বলেন, আমাদের ৯টি দাবি কোম্পানির কাছে জানিয়েছি। যদি তারা না মানে, তাহলে আমরা প্রতিবাদ চালিয়ে যাব।

এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে নিরাপত্তার জন্য কারখানার সামনে হাইওয়ে পুলিশ, এপিবিএন, শিল্প পুলিশ, আনসার ও সেনা সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যস্থতায় শ্রমিক ও মালিকপক্ষ দফায় দফায় বৈঠক করে সমঝোতায় আসার চেষ্টা চালায়। পাশেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে এসআই মো. রেজাউল করিম বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবি করেছেন। তাদের দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

T.A.S / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা