জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার
মৌলভীবাজার জেলার জুড়ীতে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জুড়ী ফুলতলা আঞ্চলিক মহাসড়কের রত্না চা বাগান এলাকার জীবন জ্যোতি (রহ.) মাজার সংলগ্ন রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম জমির উদ্দিন (মাস্তান) (৩০)। তিনি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর বিষয়টি স্বাভাবিক না কেউ তাকে হত্যা করেছে তা কেউ বলতে পারেনি।
এ বিষয়ে জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ