ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পিকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ৭-১০-২০২৪ বিকাল ৬:১৭

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) আয়োজনে পাবলিক স্পিকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে ‘ওয়ার্কশপ অন পাবলিক স্পিকিং' শিরোনামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটিরর সদস্য ও স্বেচ্ছাসেবীদের জন্যে আয়োজিত কর্মশালাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ। তিনি পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মশালাটি শুরু করেন। পাবলিক স্পিকিংয়ের লক্ষণীয় বিষয়গুলো তিনি সকলের সামনে তুলে ধরেন।

এ সময় তিনি একজন বক্তাকে বক্তৃতা দেয়ার ক্ষেত্রে স্থানভেদে শ্রোতার প্রকৃতি, সংখ্যা, ছেলে-মেয়ে উভয়ের সমান প্রাধান্যের দিকে লক্ষ্য রাখতে বলেন। এছাড়াও জনসাধারণের সামনে কথা বলার সময় বক্তার শরীরের অঙ্গভঙ্গি, প্রকাশ ভঙ্গিমা, দৃষ্টি সংযোগ, বক্তৃতা প্রদান, পোশাকের ধরন ও সুন্দর উপসংহারের দিকে লক্ষ্য রাখতে বলেন।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের উপদেষ্টা ড. ফুয়াদ হোসেন বলেন, আমি নিজেও কর্মশালা থেকে অনেক কিছু শিখলাম। কথার ভেতরে আঞ্চলিকতা, জড়তা, ভয় সবকিছু থাকবে; তবে বেশি বেশি অনুশীলনের মাধ্যমে এটি কাটিয়ে তুলতে হবে। এমন আয়োজন সামনে আরো বেশি বেশি করার জন্য আমাদের সার্বিক সহোযোগিতা থাকবে।

সবশেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও মতবিনিময়ের মাধ্যমে কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করা হয়।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- সমাজকর্ম ও সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান শহীদ মল্লিক, ফার্মেসি বিভাগের প্রভাষক জারিন তাসনিম, বাংলা বিভাগের সহকারী প্রভাষক নূর-ই তাহরিমসহ শুভাকাঙ্ক্ষীরা।

T.A.S / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য