বন্যার্তদের পাশে দুলাল চৌধুরী
ভারত থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টিতে শেরপুরের নালিতাবাড়ীসহ বেশ কয়েকটি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ। এই দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা দুলাল চৌধুরী।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে দুলাল চৌধুরীর উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। গোল্লারপাড় মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা থেকে শুরু করে কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকার এসব খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম বলেন, আমাদের এলাকায় এমন বন্যা কখনো হয়নি। যখনই নকলা-নালিতাবাড়ীতে কোনো সংকট তৈরি হয়. তখনই আমাদের এলাকার কৃতী সন্তান দুলাল চৌধুরী আমাদের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় আজও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নির্দেশনা দেন।
তিনি জানান, এ পর্যন্ত দুলাল চৌধুরীর আর্থিক সহায়তায় নালিতাবাড়ীর ১২টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৯ হাজারেরও অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নালিতাবাড়ী শহর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সিরাজুল হক সিরাজ, ১২নং কলসপার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গণি, ১২নং কলসপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি পবন আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জামিল আহমেদ / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার