ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিড়াল উদ্ধার করে ১২ লাখ টাকা পুরস্কার পেলেন ৪ প্রবাসী


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১১:৩

বিড়াল উদ্ধার করে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদের কাছ থেকে পুরস্কার পেয়েছেন চারজন প্রবাসী।

বিড়াল উদ্ধারের ভাইরাল ভিডিও দেখে প্রবাসী প্রত্যেককে ৫০ হাজার দিরহাম (১২ লাখ টাকা) পুরস্কার হিসেবে দেয়া হয়। এমনকি দুবাইয়ের শাসক শেখ মুহম্মদ বিন রশিদ আল মাকতুমের কাছ থেকে ‘অচেনা নায়ক’ খেতাবও পান প্রবাসী নায়করা।

দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার সময় গর্ভবতী বিড়ালের জীবন বাঁচায় দুবাইয়ের চারজন বাসিন্দা। যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দুবাই প্রশাসনের নজর কাড়ে।

ভিডিওতে বিড়ালটিকে বারান্দা থেকে ঝুলতে দেখা যায়। দ্রুত একটি বেডশিট দিয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করে নিচে অবস্থান নেয় তিনজনের একটি দল। বিড়ালটি বিছানার চাদরে পড়ে, এতে তার জীবন বেঁচে যায়।

জান যায়, বিভিন্ন জায়গা থেকে আসা, এই চার ব্যক্তি ঘটনার আগে একে অপরকে চিনতেন না।

খালিজ টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে উদ্ধারকারীরা বলেছিলেন, ‘আমরা সবাই বিড়ালকে বাঁচাতে একসাথে এসেছি।’

প্রীতি / প্রীতি

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা