ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আত্রাইয়ে পানির নিচে দেড় হাজার বিঘা জমির ধান


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১:২১

নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ধান। গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাত আর উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ধান গুলো তলিয়ে গেছে। গত বছরের বন্যায় শুধু কৃষি খাতেই ক্ষতি হয়েছিল প্রায় ৩০ কোটি ৫৭ লাখ টাকা। এছাড়া উপজেলাজুরে ওই বছরে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়। কৃষি কর্মকর্তা বলছেন, এবার পানি নেমে গেলে ধানের খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু কৃষকরা বলছেন, পানিতে ডুবে যাওয়া ধান পাওয়ার কোনো সম্ভবনা নেই।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে আত্রাই উপজেলায় ৬ হাজার ৯৭০ হেক্টর জমিতে ধান রোপণ করেছেন কৃষকরা। এরমধ্যে গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাত এবং উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে উপজেলার মনিয়ারী ইউনিয়নের হেঙ্গলকান্দি, মাঝগ্রাম, পৈসাওতা, জগনাথপুর, দমদত্তবাড়িয়া, নৈদীঘিসহ বেশ কয়েকটি মাঠের রোপণকৃত ধান পানিতে তলিয়ে গেছে। তবে নদীর পানি কমতে থাকায় মাঠের পানিও কিছুটা কমে যাচ্ছে। এতে দ্রুত আক্রান্ত ধানগুলো সেরে উঠবে বলে আশা করছেন কর্মকর্তারা।

সংশ্লিষ্ঠ সূত্রমতে, গত বছরের বন্যায় উপজেলায় প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়। এরমধ্যে ১০ হাজার ৮৯৭ বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় শুধুমাত্র কৃষি খাতেই প্রায় ৩০ কোটি ৫৭ লাখ টাকার ক্ষতি হয়।

বাহাদুরপুর গ্রামের কৃষক মেছের আলী বলেন, চলতি মৌসুমে ৭ বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন। কিন্তু বন্যার পানিতে সব ধান ডুবে গেছে। একই গ্রামের কৃষক সাজেদুল ইলামের ৫ বিঘা, আবুল হোসেনের আড়াই বিঘা, হেঙ্গলকান্দি গ্রামের রুবেল চৌধুরীর ২৫ বিঘা জমির ধান পানিতে ডুবে গেছে।

দমদত্তবাড়িয়া গ্রামের কৃষক খায়রুল খন্দকার জানান, তিনি প্রায় ৬০ বিঘা জমিতে ধান রোপণ করেছেন। এরমধ্যে প্রায় ৫০ বিঘা জমি বর্গা নিয়ে ধান রোপণ করেছেন। বন্যার পানিতে সব ধান ডুবে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, গত বছরের বন্যায় প্রায় ৪৫ বিঘা জমির ধান পানিতে ডুবে নষ্ট হয়ে প্রায় ১ লাথ ৭০ হাজার টাকার ক্ষতি হয়। তবে পানি নেমে গেলেও ধান পাওয়ার আর আশা দেখছেন না বলে জানান কৃষকরা। এসব ক্ষতি কাটাতে সরকারের কাছে সহায়তা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার জানান, বন্যায় উপজেলার নিন্মাঞ্চলের প্রায় ১ হাজার ১৯৩ বিঘা জমির ধান পানিতে আক্রান্ত হয়েছে। তিনি দাবি করেন, পানি নেমে গেলে ধান আবারো অনেকটা স্বাভাবিক হতে পারে। এতে তেমন ক্ষতি হবে না।

T.A.S / জামান

মাতলামির অভিযোগে যশোরে এক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড

বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীসহ ৫ জন জয়িতা নারীকে পামডো'র সংবর্ধনা

বাগেরহাটে ব্যাংকার কল্যান ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন

নোয়াখালীতে খাল থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ

কফিন বন্দি হয়ে দেশে ফিরলেন ইরানের হামলায় নিহত আহমেদ আলী: দাফন সম্পন্ন

ভুয়া বিল-ভাউচারে উধাও সাড়ে ৫ লাখ টাকা

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মোঃ আনোয়ারুল ইসলাম

বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী–স্ত্রী গ্রেফতার

গজারিয়ায় ১০০০ পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ২

ধুলায় ধুসর কুড়িগ্রামের জনজীবন, বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষ

কামারখন্দ জামতৈল রেলস্টেশনে অবৈধ ৬০টি দোকান উচ্ছেদ