ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় আবারো এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ৩:৪৯

মাগুরায় এক দফা দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। মাগুরা  জেলা শাখার নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব মোছা. আমেনা খাতুন বলেন, সিনিয়র নার্স ও শিক্ষানবিস হিসেবে আমরা প্রায় ৫ শতাধিক নার্স কর্মবিরতি পালন করছি।

কর্মবিরতি পালনকালে তিনি আরো বলেন, প্রায় এক মাস ধরে আমরা এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়ায় মোছা. শউলি শবনম বলেন, ০৮ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি পালন করছি। দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগ, ইমারজেন্সি ওটি, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ লেবার ওয়ার্ডসহ ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।

মোছা. মাকসুদা সুলতানা বলেন, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টাদের কাছে দাবি জানাচ্ছি। তা না হলে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন ।

T.A.S / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার