ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব শুরু


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৫:৫০

অবশেষে অপেক্ষা ফুরালো, ঢাকে পড়ল কাঠি, বাজল উৎসবের বাজনা। মর্তে আসছেন দেবী, তাই তো নগরী সেজেছে অন্য এক রূপে। রাস্তায় রাস্তায় আলোকসজ্জা। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই উপভোগ করছেন এই উৎসবকে।

রাত পোহালেই বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। মাগুরায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মাগুরা জেলায় নিরাপত্তায় দায়িত্বে থাকবেন পুলিশ সদস্য ২৫২ জন এবং আনসার সদস্য ৩ হাজার ৪৯৬ জন।

এ উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সকালে মাগুরা জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে মাগুরার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম।

ব্রিফিংয়ে উপস্থিত পুলিশ ও আনসার সদস্যদের শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার, জেলা আনসার কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার