ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ডেমরায় স্মরণ সভা ও মোনাজাত অনুষ্ঠিত
রাজধানী ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে স্মরণ সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে বড়ভাঙ্গা এলাকায় এ স্মরণ সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনে জনপ্রিয় বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ডেমরা থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান বাবু, নজরুল ইসলাম টিটু, ডেমরা থানা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাসেল খান রাকিব, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম খান রানা, যুবদল নেতা মোশাররফ হোসেন, নাঈম মাঝি ও ডেমরা থানাধীন ডিএসসিসির ৬৬ থেকে কে ৭০ নাম্বার ওয়ার্ড বিএনপি ও সহযোগী-অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ফেরদৌস হোসেন রনি বলেন, স্বৈরাচারের প্রথা প্রচলিত বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা। ওই আন্দোলনে অনেক ছাত্র নিজেদের তাজা প্রাণ দিয়ে অর্জন করেছে নতুন বাংলাদেশ। তাই তাদের কষ্টার্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হবে দেশবাসীকে। আর ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। কষ্টার্জিত স্বাধীনতা রক্ষায় সারাদেশে ঐক্যবদ্ধ থাকবে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এক্ষেত্রে জিয়াউর রহমানের সুযোগ্য ছেলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত হয়েছে।
T.A.S / জামান
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা