ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে জন্ম সনদ নিয়ে আর্থিক বাণিজ্যের অভিযোগ, হয়রানি শিকার জনগণ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১১:৩৯

রাজশাহীর তানোর উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়ন পরিষদে যে যার মতো নিচ্ছে জন্ম নিবন্ধন ফি। চাহিদামতো টাকা না দিলে করা হচ্ছে হয়রানি। আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। দুই বছরের মধ্যে জন্ম নিবন্ধন না করালে বাবা-মায়ের জন্য জরিমানার বিধানও আছে। আর এই সময়ের মধ্যে নিবন্ধনে শিশুদের জন্য কোনো ফি নেয়া হয় না।

তবে জন্ম ও মৃত্যুর দুই বছর পর নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বছরের জন্য ইউনিয়ন পরিষদে ৫ টাকা ও সিটি করপোরেশন বা পৌর এলাকায় ১০ টাকা হারে ফি দিতে হবে। জন্ম বা মৃত্যু সনদের মূল বাংলা বা ইংরেজি কপি সরবরাহে আলাদা কোনো টাকা লাগবে না।

সম্প্রতি বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক বাস্তবায়নাধীন আর সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের অনলাইন ডাটাবেজ প্রণয়ন ও তথ্য সংগ্রহে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক তথ্য ফরম প্রদান করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এমন নির্দেশনা বাস্তবায়নে শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন সনদপ্রাপ্তির তাগিদ দেন। যদিও কোনো  কারণে এ কার্যক্রম  শিক্ষা মন্ত্রাণলয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা পূর্বের নির্দেশনার আলোকে জন্ম নিবন্ধন পেতে শিক্ষার্থী আর অভিভাবকরা আজ অব্দি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌর পরিষদে ভিড় জমাচ্ছেন। এই সুযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর পরিষদের মেয়রদের নির্দেশে তাদের অধীনস্থ কর্মচারীরা ১৫০ থেকে ৩০০ টাকা কোনো ধরনের রসিদ ছাড়া সনদ প্রদানের নামে আদায় করছেন। এরপরও পৌর ট্যাক্স ও কর বকেয়া থাকলে কোনো সনদ ও সেবা প্রদান করা হচ্ছে না। নাগরিকদের এভাবে জিম্মি করে শুধু আর্থিক বাণিজ্য নয়, শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি করা হচ্ছে সমানে।

এ নিয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম সকালের সময়কে বলেন, এখন তাদের দায়িত্ব নেই। এখন থেকে জন্ম নিবন্ধন প্রদানের ক্ষেত্রে কোনো অর্থ নেয়া বা হয়রানি করা যাবে না। জন্ম সনদ পেতে ট্যাক্স ও কর পরিশোধের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরিষদের সংশ্লিষ্টরা জনগণকে সেবার নামে হয়রানি করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু