ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে খাদ্যবান্ধব কর্মসূচির ৭ ডিলার চাল উত্তোলন করেননি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১১:৫৩

রাজশাহীর তানোরে খাদ্যবান্ধব কর্মসুচির সাতজন ডিলার চাল উত্তোলন করেননি। ফলে এসব ডিলারের পরিবর্তে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। উপজেলা খাদ্য অফিস জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর এসব ডিলার গা-ঢাকা দেন।

তবে যে ৯ জন চাল তুলে বিক্রি করেছেন তারা স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংখ্যতা গড়ে তুলে বিক্রি করতে পেরেছেন। সেপ্টেম্বরে যেই ৭ জন ডিলার চাল তোলেননি তাদের বিপরীতে নতুন ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। ইতমধ্যে আবেদন গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, খাদ্য কর্মকর্তা আর্থিক সুবিধার বিনিময়ে তার পচ্ছন্দের ডিলার নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছেন। এছাড়াও কর্মকর্তার নেপথ্যে মদদে তদবিরবাজরা তাদের মনোনীতদের ডিলার নিয়োগ দিতে দৌড়ঝাঁপ শুরু করেছে। উপজেলায় ৭ জন ডিলারের বিপরীতে ২৭ জন আবেদন করেছেন এবং ডিলারশিপ পেতে নানাভাবে তদবির শুরু হয়েছে।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ পেতে হলে অবশ্যই প্রকৃত চাল ব্যবসায়ী ও নিজস্ব গুদামঘর থাকতে হবে। কিন্তু যারা আবেদন করেছেন, তাদের সিংহভাগ ব্যবসায়ী নন। এমনকি তাদের কোনো নিজস্ব গুদামঘর নেই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মলিউজ্জামান সজীব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ডিলাররা চাল উত্তোলন না করলে কিছুই করার নেই। নতুন ডিলার নিয়োগের জন্য ৮ তারিখ নোটিস সাঁটানো হয়েছিল। ৭ জনের বিপরীতে ২৭ জন আবেদন করেছেন।

দলীয় বিবেচনায় নাকি ডিলার দেয়া হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, নিয়মমতো ডিলার নিয়োগ হবে আগামী সপ্তাহের দিকে।ইউএনও স্যারের সভাপতিত্বে কমিটি যাচাই-বাছাই করে ডিলার নিয়োগ দেবে।

ডিলার নিয়োগের বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর চলতি দায়িত্ব) মাসতুরা আমিনার সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ