দুর্গাপূজা উপলক্ষে চন্দ্রঘোনা গীতাভবন মন্দিরে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা মহাজন বটতল গীতাভবন মন্দিরে এবার শারদীয় দুর্গাপূজায় থাকছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। সেখানে থাকছে স্থানীয় শিল্পীদের পাশাপাশি চট্টগ্রাম শহর থেকে আগত জাতীয় পুরস্কারপ্রাপ্ত টেলিভিশন ও বেতার শিল্পীদের পরিবেশনা। ইতোমধ্যে গীতাভবন মন্দিরে পূজার আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্দিরের মণ্ডপে দেখা গেছে উৎসবের আমেজ।
চন্দ্রঘোনা গীতাভবন মন্দির দুর্গাপুজা আয়োজক কমিটির তথ্যে জানা গেছে, দুর্গাপূজার সপ্তমী, অষ্টমী ও নবমীতে রয়েছে দিনব্যাপী বিভিন্ন আয়োজন। এরমধ্যে সপ্তমীর দিন সকালে পূজা-অর্চনা চলবে। ওই দিন সন্ধ্যা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাজলো তোমার আলোর বেণু’, যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকবে সংগীতায়োজন। এছাড়া রাঙ্গুনিয়ার নন্দিত কণ্ঠশিল্পী রাতুল বৈদ্য, অর্পিতা দাশগুপ্তাসহ বিভিন্ন গুণী শিল্পী সংগীত পরিবেশন করবেন।
মহাঅষ্টমীর দিন সকালে পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি রয়েছে চণ্ডীপাঠের আয়োজন, যেখানে বাঙালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ অভেদানন্দ মহারাজ চণ্ডীপাঠ করবেন। সাথে মাতৃসংগীত পরিবেশন এবং যন্ত্রসংগীতে থাকবেন রাঙ্গুনিয়ার গুণী সংগীতশিল্পী রাজীব সাহা। চণ্ডীপাঠের এই মাহেন্দ্র আয়োজনে দুর-দুরান্ত থেকে আগত ভক্তদের জন্য থাকছে মায়ের পীজার প্রসাদের ব্যবস্থা।
এছাড়া সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয় মা দুর্গা, দুর্গতিনাশিনী’। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের নন্দিত কণ্ঠশিল্পী সুপ্রিয়া চৌধুরী। সাথে রয়েছে গীতিনৃত্যনাট্যানুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’। নৃত্য পরিচালনায় থাকবেন রাঙ্গুনিয়ার নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এ্যানি।
তিন দিনব্যাপী আয়োজনের শেষ দিনে মহানবমীর সকালে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং সন্ধ্যায় রয়েছে বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্য নিয়ে বাউল সংগীতানুষ্ঠান। এতে বাউল সংগীত পরিবেশন করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী অমিত সেনগুপ্ত। সাথে থাকবে দুর্গাপূজার ঐতিহ্য বাংলা ঢাক-ঢোলের পরিবেশনা, যেখানে অংশ নেবেন বিশিষ্ট বাংলা ঢোলবাদক রনতোষ দাশ এবং বিশিষ্ট বংশীবাদক শিমুল দাশ।
এছাড়া তিন দিনব্যাপী এ আয়োজনে সংগীত পরিচালনা ও যন্ত্রসংগীতে থাকবেন চট্টগ্রামের নন্দিত যন্ত্রশিল্পী পলাশ দেবনাথ, জনি দে, অর্ণব মল্লিকসহ গুনী যন্ত্রশিল্পীরা। তিন দিনের অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন স্থানীয় গুণী উপস্থাপক রুবেল পালিত।
চন্দ্রঘোনা ঐতিহ্যবাহী গীতাভবন পুজামণ্ডপের এই আনন্দ আয়োজনে সকলের সহৃদয়, সহানুভূতি ও স্নিগ্ধ সানুনয় উপস্থিতি কামনা করেছেন মন্দির পরিচালনা পরিষদ এবং দুর্গাপূজা আয়োজক কমিটির সদস্যরা।
T.A.S / জামান
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা