ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সিরিজ বাঁচানোর ম্যাচে ভারতের বিপক্ষে যেমন হবে বাংলাদেশ একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৩:২২

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। আজ (বুধবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুই দল ফের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি জায়গায় পরিবর্তন আনা হতে পারে।

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে যখনই সুযোগ পেয়েছেন, সেটিকে কাজে লাগিয়েছেন ‍তরুণ পেসার তানজিম হাসান সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তিনি নজর কেড়েছিলেন। ফলে তিনি আজকের ম্যাচে একাদশে ফিরতে পারেন। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন প্রথম টি-টোয়েন্টিতে কার্যকরী ভূমিকা রাখতে না পারা তাসকিন আহমেদ।

এই ম্যাচেও টাইগারদের ওপেনিংয়ে থাকবেন লিটন কুমার দাস এবং পারভেজ হোসাইন ইমন। যথারীতি তিনে থাকছেন নাজমুল হোসেন শান্ত। চারে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় ভরসা তাওহীদ হৃদয়। মিডল অর্ডারে দেখা যাবে নিজের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলার ঘোষণা দেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। ফরম্যাটটিতে তিনি নিশ্চয়ই নিজের শেষটা রাঙাতে চাইবেন।

এ ছাড়া ফিনিশারের ভূমিকায় জাকের আলি অনিক এবং রিশাদ হোসেনের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে দল। রিশাদ অবশ্য বিশেষজ্ঞ লেগ-স্পিনার হিসেবেও নিজের কাজটা করে যাবেন বোলিংয়ে। অলরাউন্ডার স্লটে রিশাদকে সঙ্গ দেবেন মেহেদী হাসান মিরাজ। দিল্লির ব্যাটিং-বান্ধব উইকেটেও তিন পেসার নিয়েই সাজানো হবে টাইগারদের পেস বোলিং লাইনআপ। মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের সঙ্গে যুক্ত হতে পারেন তানজিম সাকিব।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা