ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুয়াকাটায় ধরা পড়ল ৪৬ কেজি ওজনের পাখি মাছ, ৯ হাজার টাকায় বিক্রি


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৪:১২

পটুয়াখালীর কুয়াকাটা মৎস্য মার্কেটে বিশাল একটি পাখি মাছ বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। ৪৬ কেজি ওজনের মাছটি তার জালে ধরা পরেছে। বুধবার (৯ অক্টোবর) সকালের দিকে কুয়াকাটা আড়তে নিয়ে এলে মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মো. হাসান নামে এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২০০ টাকায় কিনে নেন।

জেলে সোহেল বলেন, এই প্রজাতির মাছ এখন কম ধরা পরছে। মাছগুলো বেশ শক্তিশালী বলে আমার কাছে মনে হয়েছে। আগে সাগরে আরো বেশি ধরা পড়ত এই মাছ। সকালে কুয়াকাটা বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিশ। জেলেরা এটিকে (পাখি মাছ) বলে থাকেন। মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো তেমন একটা উপকূলে আসে না, যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরো বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবেন।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান