ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

তিন প্রতিষ্ঠানকে রাজশাহী বিএসটিআইয়ের জরিমানা-মামলা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৪:৩০

বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস জেলা প্রশাসনের সাথে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা আদায় ও তিটি মামলা দায়ের করেছে। বুধবার (৯ অক্টোবর) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টে বিএসটিআই হতে মান যাচাই ব্যতীত ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে তমালতলা নাটোরের বিপ্লব বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া অনামিকা নজরুল। বিএসটিআইয়ের পক্ষে দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।

অন্য মোবাইল কোর্ট বাগাতিপাড়ার নাটোর মেসার্স পার্থ এন্টারপ্রাইজকে ডিজিটাল স্কেলের (১২০০ কেজি) ভেরিফিকেশন সনদের মেয়াদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাগাতিপাড়ার তমালতলার মেসার্স ভাই ভাই অয়েল সেন্টারকে বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত লিটার মেজার্স ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের পরিদর্শক (মেট্রোলজি) কামরুল হাসান।

জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস।

T.A.S / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ