রাণীশংকৈলে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে উন্নতজাতের পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ প্রণোদনা কর্মসূচির আওতায় এ পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।
কৃষি বিভাগের আয়োজনে বুধবার (৯ অক্টোবর) সকালে কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি পেঁয়াজ চাষ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। উদ্বোধনী বক্তব্যে ইউএনও কৃষকদের উদ্দেশ্যে তার ব্যক্তিগত পেঁয়াজ চাষের অভিজ্ঞতাসহ বিভিন্ন পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বকুল মজুমদার, রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মী, কর্মকর্তা ও কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে ১০০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি করে পেঁয়াজের বীজ ও ১০ কেজি করে ড্যাব ও ১০ কেজি পটাশ সার দেয়া হয়। এই সাথে তাদের বালাইনাশক ও পলিনেটও দেয়া হয়।
T.A.S / জামান
শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক
দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল
ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন
বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু
পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন
পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২