মাদারীপুরে হত্যা মামলার প্রধান আসামি সুলতান সরদার গ্রেফতার
মাদারীপুরে চাঞ্চল্যকর ইকবাল বেপারী হত্যা মামলার প্রধান আসামি সুলতান সরদার (৫০) কে গ্রেফতার করেছে র্যাব ৮। মঙ্গলবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার শরিকল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সুলতান সরদার সদরের চরখাগদী গ্রামের হাসেম সরদারের ছেলে।
র্যাব জানায়, মাদারীপুর সদরের চরমুগরিয়া এলাকার ইকবাল বেপারী এর সাথে সুলতান সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চরমুগরিয়া বাজারের সেলিম সুপার মার্কেটে ইকবাল বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সুলতান সরদারসহ তার সহযোগীরা। হামলা চালিয়ে ইকবালের দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। এক পর্যায়ে ইকবাল বেপারী কে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় ব্যাপক হাত বোমার বিষ্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত ইকবাল বেপারী কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
র্যাব আরো জানায়, বরিশাল ও মাদারীপুর ক্যাম্পের যৌথ সমন্বয়ে গোপন সূত্রে ও তথ্য প্রযুক্তি সহায়তায় সুলতান সরদার কে গৌরনদীর শরিকল বাজার থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানার একাধিক মামলা রয়েছে। মামলা নং ৫১। পরে তাকে ১৪৩, ১৪৭, ৪৪৮, ৩২৫, ৩২৬, ৩০২, ৩০৭, ৩৮০, ৪২৭, ৪৩৬, ১১৪/৩৪ ধারায় পেনাল কোডে সদর থানায় হস্তান্তর করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা, নারী নির্যাতন, মাদক ও দাঙ্গা হাঙ্গামা সহ মোট আটটি মামলা রয়েছে। যার নম্বর: সদর থানার মামলা নং-৬, ৪/১০/১৭; ধারা-৩০২/৩৪ ও মামলা নং-৬২, ২৪/০২/২০৪; ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড। সদর থানার মামলা নং-১৬, ১৫/০১/২০; ধারা-৩৬(১) সারিণর ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, সদর থানার মামলা নং-২২, ১১/০২/১৬; ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, সদর থানার মামলা নং-২৭, ২৩/০২/২০; ধারা-৩৬(১) সারিণর ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮; সদর থানার মামলা নং-৭, ০৪/০৬/১৫; ধারা-১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন; সদর থানার মামলা নং-৬৯, ২৩/০৮/১৪; ধারা- ৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংেশাধনী ২০০৩; তৎসহ ৩২৩ পেনাল কাড-১৮৬০ এবং সদর থানার মামলা নং-১৬, ১১/০১/২৪; ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ পেনাল কোড, তৎসহ ৩/৪ বিষ্ফোরক উপাদানাবলী আইন, ১৯০৮।
এছাড়া এলাকায় খোজ নিয়ে জানা যায়, সুলতান সরদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী হত্যার ঘটনায় জড়িত ছিলেন। এছাড়াও তিনি র্যাবের ক্রসফায়ার তালিকায় ছিলেন। অদৃশ্য শক্তির কারণে তালিকা থেকে তার নাম বাদ পড়ে।
T.A.S / জামান
গ্রামীণ অর্থনীতিতে সহায়তা: মনপুরায় ব্র্যাকের হাঁস বিতরণ কর্মসূচি
ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বরখাস্ত শিক্ষকের
সাতকানিয়ার সাঙ্গু নদে নিষিদ্ধ জালের থাবা,হুঁশ নেই মৎস কর্মকর্তার
সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৪ জেলে
বরগুনায় অবৈধ কাঠ কয়লার কারখানায় ১ লাখ টাকা জরিমানা
আমের মুকুলের ঘ্রাণে প্রাণবন্ত নাঙ্গলকোট
শেরপুরে সাঁতারের জন্য পুকুর লিজ মুক্ত করার দাবিতে শিশুদের মানববন্ধন অনুষ্ঠিত
বইমেলায় পাঠকের নজরে মাসুদ রানা'র থ্রিলার উপন্যাস ডাবল জিরো
শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট
বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি
কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ