ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি আটক


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৯-১০-২০২৪ বিকাল ৭:৩৮

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের কাজী এছাক মিয়ার ছেলে কাজী আরব আলী (৪৫) এবং উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জাবেদ মিয়া (২৩)। বুধবার বিকালে তথ্যটি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আক্তার উজ জামান।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মঙ্গলবার রাতে আরব আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে কুমিল্লার যুগ্ম-দায়রা জজ তৃতীয় আদালতের পৃথক দুটি মামলায় এক বছর করে দুই বছরের সাজা এবং ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার জরিমানা ঘোষণা করেন বিচারক। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরো জানান, পৃথক অভিযানে জাবেদ মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানার রায় ঘোষণা করে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর থেকে তিনিও পলাতক ছিলেন। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’