১৮ অক্টোবর শুরু হচ্ছে রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন
১৮ অক্টোবর (শুক্রবার) সুন্দরীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের অফিসে অনুষ্ঠিত হবে।
১৬ থেকে ৪৫ বছর বয়সী যে কোন নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এজন্য এক হাজার টাকা রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে। প্রতিযোগিতার প্রথম অডিশন গত ৯ জুন অনুষ্ঠিত হয়। অডিশনে নির্বাচিত প্রতিযোগিদের নিয়ে শীঘ্রই শুরু হবে গ্রুমিং রাউন্ড। অডিশনের ঠিকানা লাবণ্য মিডিয়া হাউজ, ৪৯/১/ বি, ৩য় তলা, পুরানা পল্টন বটতলা মসজিদ, পুরানা পল্টন লাইন, ঢাকা।
অডিশন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজ এর প্রতিনিধি বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা মো. হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, বিগত কয়েক মাস দেশের সার্বিক পরিস্থিতির কারনে বিশেষ করে জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদদের সম্মানে অডিশন বন্ধ রাখা হয়েছিলো। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার অডিশন পর্ব শুরু হয়েছে পর্যায়ক্রমে সকল অডিশন অনুষ্ঠিত হবে এবং ঘোষিত সময়ে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক স্নিগ্ধা হোসাইন প্রিয়া বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কারনে অডিশন বন্ধ থাকলেও ভালো লাগছে যে আমরা পুনরায় অডিশন শুরু করতে পারছি।
উল্লেখ্য যে, রিয়েলিটি শো বিউটি কুইন অডিশন সম্পর্কে বিস্তারিত জানতে অথবা জরুরি প্রয়োজনে ০১৭৯২৩০৪৯৬৮ এবং ০১৭৯২৩০৭৫৮৩ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
T.A.S / T.A.S
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান