চৌদ্দগ্রামে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সেনাবাহিনীর সন্তোষ প্রকাশ
কুমিল্লার চৌদ্দগামে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা দেখতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পরিদর্শককারী অফিসারবৃন্দ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
বুধবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার বরদৈন সার্বজনীন কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের উপ-অধিনায়ক মেজর মো. মাহিন আলম, চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর রিফায়েত তারিক মজুমদার।
পূজামণ্ডপ পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, সকল ধর্মই শান্তির ধর্ম। কোনো ধর্মই অশান্তির বার্তা দেয় না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে যাতে এ উৎসব আনন্দের মধ্যদিয়ে গ্রহণ করে, এমন প্রত্যাশাও ব্যাক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আক্তার উজ জামান, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, বরদৈন সার্বজনীন কালী মন্দিরের সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী বলরাম কর্মকার, সহ-সাধারণ সম্পাদক তনু কর্মকার, কোষাধ্যক্ষ দীপেন্দ্র কর্মকার, সহকারী কোষাধ্যক্ষ পার্থ কর্মকার, পূজামণ্ডপের সদস্য শীপন কর্মকার, রাজীব কর্মকার, শুভ কর্মকার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তৈয়বুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মামুন মজুুমদার প্রমুখ।
T.A.S / জামান
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন