ঝিনাইদহ জেনারেল হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান
ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসাপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান যোগদান করেছেন। গত ৫ অক্টোবর শনিবার তিনি ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শিশু বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তত্ত্বাবধায়ককে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা, কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, ডা. মো. মোস্তাফিজুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের রুস্তম আলী বিশ্বাসের ছেলে। তার পিতা ছিলেন পার্শ্ববর্তী গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ১৯৯৬ সালে স্থানীয় কোলাবাজার ইউনাইটেড হাই স্কুল থেকে এসএসসি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি পাস করেন তিনি। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ২০০৪ সালে এমবিবিএস পাস করেন। ২০০৮ সালে ২৭তম বিসিএস স্বাস্থ্য উত্তীর্ণ হয়ে চাকরিজীবনে চিকিৎসাসেবার এই মহান পেশায় প্রথম কর্মস্থল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। তারপর দেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ জুন থেকে চলতি বছরের ১৩ মে পর্যন্ত তিনি পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, সবাইকে নিয়ে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালকে উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। উন্নত চিকিৎসাসেবার মাধ্যমে তিনি রোগীদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান