ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বারটানের উদ্যোগে শৈলকুপায় বিনামূল্যে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ প্রদান


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি  photo শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ১:৫২

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে তিন দিনব্যাপি বিনামূল্যে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বারটান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শৈলকুপা উপজেলা কৃষি আফিসের সহযোগিতায় বারটানের উদ্যোগে চাহিদার ভিত্তিতে এ কর্মশালা শেষ হয়েছে।

তিন দিনের প্রশিক্ষণে দুটি ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জনের প্রশিক্ষণের ব্যবস্থা করে বারটান। প্রথম ব্যাচের প্রশিক্ষণ শৈলকুপা উপজেলা কৃষি আফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপ-সহকারী কৃষি কর্মকতা, শিক্ষক-শিক্ষিকা, এনজিওকর্মী, ইমাম ও অন্যরা। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কৃষাণ-কৃষাণীরা। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন, উপজেলা কৃষি অফিসার মো. আরিফুজ্জামান। এ সময় বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ইলোরা পারভীন ও সহকারী প্রশিক্ষক মো. শামিম মণ্ডল উপস্থিত ছিলেন।

বারটানের উদ্যোগে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন,বরটান এর প্রশিক্ষক সহ মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কর্মকতা। ৩ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় খাদ্য,পুষ্টি ফলিত পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক মৌলিক ধরণা, পুষ্টি উপাদানসমূহের কাজ, উৎস ও প্রয়োজনীয় পরিমাণ, সুষম খাদ্য সম্পর্কিত ধারণা, পুষ্টি সম্মত উপায়ে খাদ্য প্রস্তুতকরণ ও রন্ধন পদ্ধতি, নিরাপদ খাদ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের ভূমিকা, পুষ্টি চাহিদা পূরণে প্রাণী সম্পদের ভূমিকা, অধিক পুষ্টিমান সমৃদ্ধ শাকসবজি ও ফলের চাষ, অপুষ্টিজনিত রোগ রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার, মাঠ পরিদর্শন, পরিবেশ ও স্বাস্থ্য উন্নয়নে বনজ ও ভেষজ গাছের ভূমিকা, শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যা ও প্রতিরোধ ও প্রতিকার, কিশোর কিশোরী, গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি, নিরাপদ ফসল চাষ ব্যবস্থাপনা, জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা সম্পর্কিত ধারণা সহ আরো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। 

গত ৭ অক্টোবর বাংলাদেশ ফলিত ও পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর উদ্যোগে শৈলকুপা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সু- স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত স্কুল ক্যাম্পেইনে ১১০ জন শিক্ষার্থী অংশ নেয়।

বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ইলোরা পারভীন বলেন,খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাহিদার ভিত্তিতে বিনামূল্যে সারাদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে কৃষি মন্ত্রণালয়ভুক্ত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)।আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে খাদ্য ও পুষ্টি বিষয়ে জানতে বারটান আয়োজিত প্রশিক্ষণে অংশ নিতে পারবেন বলে জনান।

বারটানের সহকারী প্রশিক্ষক মো. শামীম মণ্ডল বলেন,খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে জনগণের পুষ্টি স্তর উন্নয়নের লক্ষ্যে কাজ করে বারটান। পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বারটান কৃষক-কৃষাণী, বস্তিবাসী, বিদেশগামী শ্রমিক, গার্মেন্টস কর্মী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুরোহিত, ইমাম, স্থানীয় পর্যায়ের সমাজকর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণ ভালো সাড়া পাওয়ায় এবং ফেসবুক পেজ, ই-মেইল ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এই বিষয়ে প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করায় চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ সারা দেশে কর্মসূচি চালু করা হয়েছে। ০৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণ ভিত্তিক পুষ্টি সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করার পাশাপাশি, সুষম খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্য বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করা হয়।

প্রশিক্ষকরা আরো বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, যার অন্যতম প্রধান লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সকল সবধরনের অপুষ্টি সমস্যার নিরসন করে ক্ষুধার অবসান ঘটানো। এই লক্ষ্য অর্জনে বড় একটি বাধা হচ্ছে পুষ্টি বিষয়ক জ্ঞানের অভাব। বারটান জনগণের পুষ্টি বিষয়ক জ্ঞানের স্তর উন্নয়নে গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার ও স্কুল ক্যাম্পেইন পরিচালনা করে যাচ্ছে। এই কার্যক্রম আরো একধাপ বিস্তৃতির লক্ষ্যে চাহিদার ভিত্তিতে সারা দেশে প্রশিক্ষণ চলমান।

T.A.S / জামান

উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি

হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ‎

নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন