ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে ভারতীয় মদ উদ্ধার


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৩:২৬

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে ভারতীয় মদ আনার খবর পেয়ে অভিযান চালিয়ে ওই মদ জব্দ করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশনের সদস্যরা।

জানা গেছে, বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কোস্টগার্ড কৈখালী স্টেশনের চিফ পেটি অফিসার (পিও) রিয়াজুল হক আকন্দের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শৈলখালী গ্রামের ধীমান জোয়ারদারের বাগান হতে বস্তাভর্তি ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা বস্তাভর্তি মদ ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মদ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মদের মূল্য আনুমানিক পৌনে ৩ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক