দুর্গাপূজায় বৈষম্যবিরোধী ছাত্রদের সর্বাত্মক সহযোগিতার ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোহার উপজেলার প্রতিনিধিরা জানান, দুর্গাপূজায় নিরাপত্তাসহ চলাচল নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবেন তারা। তারা বলেন, আমরা কাজ করছি মণ্ডপে ও পূজা পালনে দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার জন্য। বুধবার (৯ অক্টোবর) দুপুর ২টা থেকে শুরু হয়েছে জয়পাড়া বাজারের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ।
বৈষম্যবিরোধী আন্দলোন দোহার উপজেলার সবাই একযোগে কাজ করছেন। এই কার্যক্রম পূজা চলাকালীন পুরো সময় চলবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউটের সদস্যরাও স্বেচ্ছাশ্রম দিয়েছেন।
ৎিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- শহিদুল ইসলাম, আদর ইসলাম, মোহাম্মদ বিল্লাল হোসেন, আরমান হোসেন সেতু, সোহেল হোসেন, শিহাব আহমেদ, শাহাদাৎ হোসেন, রাসেল হোসেন, নুরুল ইসলাম রিজভী প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, আমরা ছিলাম, আছি এবং থাকব ইনশা আল্লাহ। কোনো অপশক্তি যদি কোনোভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা করে, তাহলে তাদের সেই কালো হাত খুব কঠিনভাবে ভেঙে দেয়া হবে। বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সকল নৃগোষ্ঠীর সবাই সবার ধর্ম নির্বিঘ্নে পালন করবেন এবং আমরা তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ