ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মহিপুরে রিমালে ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও সুরক্ষা উপকরণ বিতরণ


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৩:৩৮

মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের মানবিক সাড়াদান প্রকল্পের উদ্যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৩২০ দরিদ্র পরিবারের মাঝে বহুমুখী অর্থ সহায়তা, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ও জরুরি সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে মহিপুর থানার সদর ইউনিয়ন ও লতাচাপলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা, ২০ লিটার সাইজের প্লাস্টিকের বালতি, গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিকের মগ, খাবার স্যালাইন, রিচার্জেবল লাইট ও জেরিকেন বিতরণ করা হয়েছে। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারকে ঘর মেরামতের জন্য ৩৬ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।

মহিপুর অফিসে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সংস্থার প্রয়াস প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেনের সঞ্চালনায় ও বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসব সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

T.A.S / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’