ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে যুবদল নেতাকে মারধর, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৪:৮

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গালিগালাজ ও যুবদল নেতাকে মারধরের মামলায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে। গ্রেপ্তার আনিছুর রহমান (২৫) দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও গোড়াই সরকারপাড়া গ্রামের জান্নাত আলীর ছেলে। 

জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম (৪৫) ২০১৭ সালের ১ জানুয়ারি পাঁচপীর বাজার থেকে বাগি যাওয়ার পথে পাঁচপীর বাজারসংলগ্ন ৫০০ গজ উত্তরে বটগাছের নিচে পৌঁছান। এ সময় আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানসহ কয়েকজন বেগম খালেদা জিয়া সম্পর্কে বাজে মন্তব্যসহ অকথ্যভাষায় গালিগালাজ করেন। যুবদল নেতা মনজুরুল প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানসহ তার সঙ্গীরা ধারালো ছোরা, লাঠি, লোহার রড দিয়ে তাকে মারপিট করে জখম করে এবং সাথে থাকা ব্যবসার ৭৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় গত ৮ অক্টোবর যুবদল নেতা মনজুরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

T.A.S / জামান

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি

সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার