শৈলকুপায় আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের ষষ্ঠিবর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষক মো. মক্কেল জোয়ার্দারের শেষ অবলম্বনটুকু। পুড়ে মারা গেছে দুটি গরু। আয়ের একমাত্র অবলম্বন আগুনে পুড়ে ছাই হতে দেখে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েন তিনি।
তিনি বলেন, চোখের সামনে আমার স্বপ্ন শেষ সম্বল পুড়ে যেতে দেখে উদ্ধার করতে গিয়ে আগুনে পুড়ে দগ্ধ হই। পরে আমাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা।
জানা গেছে, পরিবারে সচ্ছলতা আনতে এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে গরুর খামার করেছিলেন কৃষক মো. মক্কেল জোয়ার্দার। খামারে ৪টি গরু লালন-পালন করতেন তিনি। বুধবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে হঠাৎ মশার কয়েল থেকে তার গোয়ালে আগুন ধরে যায়। মুহূর্তে তার পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে মারা যায় মো. মক্কেল জোয়ার্দারের ২টি গরু। পরদিন বাড়ির পাশের মাঠে মৃত গরু দুটিকে মাটিচাপা দেয়া হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. মক্কেল জোয়ার্দার বলেন, আগুনে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এনজিও থেকে ঋণ নিয়ে ছোট খামার করেছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন কী করব, কোথায় যাব? ঋণের টাকা কিভাবে পরিশোধ করব? আমার ফ্রিজিয়ান গাভিটির ১০ লিটার দুধ বিক্রি করার টাকা দিয়ে ঋণ পরিশোধ করে বাড়তি টাকা দিয়ে সংসার চালাতাম। আমার সব শেষ।
শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন বলেন, বিষয়টি আমি জানতাম না। মাত্র শুনলাম। আগুনে মো. মক্কেল জোয়ার্দারের অপুরণীয় ক্ষতি হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোনো সহযোগিতা পেলে অবশ্যই তাকে দেয়া হবে।
T.A.S / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ