চৌদ্দগ্রামে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লার চৌদ্দগ্রামে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল কাজী জাফর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের উপ-অধিনায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর মো. মাহিন আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আক্তার উজ জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ বদিউল আলম, মুন্সীরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল হালিম ভূঁইয়া, খিরনশাল কাজী জাফর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মো. মাসুম বিল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাস্টার শাহজাহান, প্রভাষক জহিরুল ইসলাম মজুমদার, যুবনেতা মো. জাকারিয়া, সাব্বির হোসেন পাটোয়ারী, মাহিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিবৃন্দ।
পরে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্থানীয় কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার