ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লা লিগায় নাম লেখালেন ‘বাংলাদেশি’ জিদান!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:৫

স্প্যানিশ লা লিগার ক্লাব রায়ো ভায়কানো দলে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার জিদান মিয়া। ২০২১-২২ মৌসুমে স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলবেন এই মিডফিল্ডার। ২০ বছর বয়সী জিদান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টের মাধ্যমে।

তবে সরাসরি মূল দলে নয়, ভায়কানোর ‘সি’ দলের হয়ে খেলার সুযোগ পাবেন জিদান মিয়া। এ বিষয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমি গর্বিত এই ঘোষণা করে যে, ২০২১-২০২২ মৌসুমের জন্য আমি চুক্তি স্বাক্ষর করেছি রায়ো ভায়েকানোর সঙ্গে। আমি ক্লাবকে ধন্যবাদ দিতে চাই সুযোগ করে দেয়ার জন্য, আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’

এরপর জিদান মিয়া যোগ করেছেন, ‘আমার পরিবারকেও ধন্যবাদ দিতে চাই। সারা বছর তারা যে আত্মত্যাগ করেছে। তাদের ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না। এছাড়া আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ারদেরও ধন্যবাদ দিচ্ছি।’

এর আগে জিদান ইংল্যান্ডে বেকহাম একাডেমিসহ বিভিন্ন স্থানে অনুশীলন করেছেন। লা লিগার দলটিতে যুক্ত হওয়ার আগে সেখানে দুই মাস ট্রায়ালেও ছিলেন।

এদিকে, জিদানের বাবা সুফিয়ান মিয়ার স্বপ্ন, তার ছেলে একদিন বাংলাদেশের জার্সিতে খেলবেন। তিনি বলেছেন, “লা লিগার ক্লাব রায়ো ভায়কানো ‘সি’ দলে সুযোগ পেয়েছে জিদান। আমি চাই সে একসময় বাংলাদেশ দলে খেলুক। তবে এজন্য আমরা কাউকে কিছুই বলবো না। যোগ্য হলে তবে সে খেলবে। এরই মধ্যে কোচ জেমি ডের সঙ্গে কথা হয়েছে। যদিও বাংলাদেশি পাসপোর্ট নেই। প্রক্রিয়াধীন আছে।”

বাংলাদেশ দলের প্রধান কোচ ডে অবশ্য বলেছেন, “জিদান বিভিন্ন স্থানে অনুশীলন করেছে। লিগে না থাকা দলগুলোর হয়ে খেলেছে। যুক্তরাষ্ট্রের নাইকি একাডেমিতেও ছিল। এর মানে তার মান আছে। তবে তার আগে নিজেকে প্রমাণ করতে হবে। খেলতে হবে। ফিট হতে হবে। শুনেছি ওর ইনজুরি ছিল। এছাড়া বাংলাদেশি পাসপোর্টও নেই। এখন লা লিগার ‘সি’ টিমে সুযোগ পেয়েছে। এটা ভালো দিক।”

এখন দেখার বিষয়, জামাল ভুঁইয়ার পর দ্বিতীয় প্রবাসী হিসেবে জিদান মিয়া বাংলাদেশ দলে সুযোগ পান কিনা।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি