ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পূজামণ্ডপ পরিদর্শন


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৪ বিকাল ৬:৫৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাগুরায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে মাগুরা শহরের সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরে তিনি জামরুলতলা পূজামণ্ডপ, মাগুরা শহরের নতুন বাজার পূজামণ্ডপ ও ছানার বটতলা পূজামণ্ডপসহ শহরের অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুণ্ডু ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রেখে এই দুর্গাপূজা উদযাপন হবে। যদি কেউ বিচ্ছিৃংখলা করার চেষ্টা করে তাহলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে, কেউ ছাড় পাবে না। দুর্গাপূজা সার্বজনীন উৎসব। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে, যে কারণে সরকার এক দিন ছুটি বৃদ্ধি করেছে।

তিনি আরো বলেন, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে পূজা উদযাপিত হয়, যার সব ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

জামান / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক