১২০ কোটিতে ব্যক্তিগত দ্বীপ কিনছেন নেইমার
ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবুও আলোচনায় আছেন নিয়মিত। এবার আলোচনায় এসেছেন আবারও ভিন্ন এক বিষয় নিয়ে। ব্রাজিলে একটি দ্বীপ কিনতে যাচ্ছেন নেইমার।
দ্বীপটির অবস্থান রিও ডি জেনিরোর কাছাকাছি, নাম ইলাহাও দো জাপাও। এটি কিনতে নেইমারের খরচ হবে ৯০ লাখ ইউরো বা প্রায় ১২০ কোটি টাকা। নেইমার দ্বীপটিতে এখনও থাকছেন, তবে এর জন্য প্রতিদিন ৫০ হাজার ইউরো ভাড়া দিতে হয় আল হিলালের এই তারকাকে।
এ মুহূর্তে দ্বীপটির মালিকানা কানাডিয়ান একটি প্রতিষ্ঠানের। আগে দ্বীপটির দাম ১ কোটি ২০ লাখ ইউরো চেয়েছিল তারা। এখন ৩০ লাখ ইউরো দাম কমিয়ে চাওয়ায় এটা কিনতে যাচ্ছেন নেইমার। দ্বীপটিতে একই সঙ্গে ১০ জন অতিথি থাকতে পারবেন। রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছাতে হেলিকপ্টারে ৩৫ মিনিট লাগে। এ মুহূর্তে দ্বীপটির মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার আছে, যেটি নেইমারের হবে। হেলিকপ্টার ছাড়াও রিও থেকে নৌকায় করে সেখানে যাওয়া যায়। দ্বীপটি সব মিলিয়ে তিন হেক্টরের। সেখানে ইন্দোনেশিয়ান স্টাইলের একটি মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর ও সমুদ্রের দিক মুখ করা তিনটি বাংলো আছে।
ইলাহাও দো জাপাওই অবশ্য নেইমারের বিলাসবহুল সম্পত্তি নয়। ব্রাজিলের মানগারাতিবা রিসোর্টে তার একটি ছয় বেডরুমের বাড়ি আছে। এ ছাড়া সাও পাওলোর কাছে আছে তার আরেকটি বিলাসবহুল বাড়ি।
T.A.S / T.A.S
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ