জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কর্মকর্তাদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) নবনির্বাচিত কর্মকর্তারা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় নবনির্বাচিত কর্মকর্তাদের বিএনপি নেতারা মতবিনিময় করেন। শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১১টায় জেলা সদর হাসপাতাল রোডের জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম বাদশা, কার্যকরী সভাপতি মো. ময়নুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু, সহ-সাধারণ স¤পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম রহমান শামীম, সদস্য মুক্তার হোসেন, সজিব মিয়া, জেলা বিএনপি নেতা এসএম কামাল হোসেন, শ্রমিক দলের নেতা শামসুল আলম বকসি, শেখ তৌহিদ হক্কানী, জাহিদ হাসান বিপ্লব, মাসুদুল হক মামুন, আসাদুজ্জামান রিপন, মাহমুদুর রহমান রতন, ফিরোজ মণ্ডল, কুদ্দুস মোড়ল প্রমুখ।
মতবিনিময় সভায় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংগঠনের নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জেলা বিএনপি সভাপতি ডা. মইনুল হাসান সাদিক শ্রমিকদের কার্যক্রম গতিশীল করতে যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তাদের সহযোগিতার আশ্বাস দেন।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত