ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আলু বীজ নিয়ে বিএডিসির কর্মকর্তার বিরুদ্ধে চাষিদের অভিযোগ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১১-১০-২০২৪ বিকাল ৫:৩৬

২০২৩-২৪ মৌসুমে আলু বীজ সরবরাহ নিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাজশাহীর উপ-সহকারী পরিচালক আব্দুল কাদেরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। চাষিরা বলছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী চুক্তিবদ্ধ চাষিদের উৎপাদিত আলু বীজ সরবরাহ করার কথা বিএডিসিতে। সে অনুযায়ী চাষিদের কাছ থেকে প্রতি বস্তায় ৫০ কেজির স্থলে ৫৩ কেজি করে আলু বীজ সরবরাহ করতে বাধ্য করেন উপ-সহকারী পরিচালক। তবে অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী পরিচালক আব্দুল কাদের বলছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী চুক্তিবদ্ধ চাষিরা বিএডিসিতে আলু বীজ সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন।

এসব বিষয়ে বিএডিসি আলু বীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম রাজশাহীর সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বিএডিসির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি কৃষি উপদেষ্টা, বিএডিসি বীজ ও উদ্যানের পরিচালক, বিএডিসি আলু বীজ প্রকল্প পরিচালক ও রাজশাহী আলু বীজ (কৃষি) উপ-পরিচালকের কাছেও এ অভিযোগের অনুলিপি পাঠিয়েছেন।  

হাসিবুর রহমান তার লিখিত অভিযোগে জানান, চলতি বছর রাজশাহী জোনের আওতাধীন চাষিরা ১ হাজার ৭০০ মেট্রিক টন আলু বীজ বিএডিসিতে দিয়েছেন। কিন্তু এ বীজ সংগ্রহ করতে চাষিদের পড়তে হয় শুভঙ্করের ফাঁকিতে। প্রতি বস্তায় ৫০ কেজি করে আলু দেয়ার কথা থাকলেও চাষিদের কাছ থেকে নেয়া হয়েছে ৫৩ কেজি করে। এতে প্রত্যেক চাষিকে বস্তাপ্রতি ৩ কেজি করে আলু বেশি দিতে হয়েছে।

চাষিরা অভিযোগ করেন, প্রতি মেট্রিক টনে হয় ২০ বস্তা আলু। সে হিসাবে ১ হাজার ৭০০ মেট্রিক টনে হয় ৩৪ হাজার বস্তা আলু। প্রতি বস্তায় ৩ কেজি করে আলু বেশি নেয়া হলে কৃষকদের কাছ থেকে বিএডিসি রাজশাহীর উপ-সহকারী পরিচালক আব্দুল কাদের ১ লাখ ২ হাজার কেজি আলু বেশি নিয়েছেন, যার আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ টাকা।

উপ-সহকারী পরিচালক আব্দুল কাদেরের কারণে এ অঞ্চলের বীজ আলু চাষিরা ক্ষতির মুখে পড়েছেন উল্লেখ করে তারা এর প্রতিকার চান।

অভিযোগে বলা হয়, কৃষকদের কাছ থেকে ৩ কেজি করে আলু বস্তাপ্রতি বেশি নিলেও দাম শোধ করেছেন ৫০ কেজিরই। শুধু তাই নয়, চুক্তিবদ্ধ চাষিদের বস্তা, ট্যাগ করা, ওজন দেয়া, লোড করা, বাছাই, শ্রমিক মূল্য সবকিছুই বহন করতে হয়েছে চাষিদের। বিএডিসির পক্ষ থেকে এসব খরচের জন্য প্রতি কেজিতে ১ টাকা ৫ পয়সা করে প্রদান করার কথা থাকলেও তা দেয়া হয়নি। 

এদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী যেসব চাষি বীজ আলু দিতে পারেননি তাদের অবশিষ্ট বীজ আলু সরবরাহের জন্য চিঠিও দিয়েছেন রাজশাহী বিএডিসির (হিমাগার) উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কেএম গোলাম সরওয়ার। যাদের এ চিঠি দেয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের কয়েকজন জানিয়েছেন, তারা এ ধরনের কোনো চিঠি পাননি।  

তবে এসব ব্যাপারে জানতে চাইলে বিএডিসি রাজশাহীর উপ-সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন, ২০২৩-২৪ মৌসুমে রাজশাহী বিএডিসির অধীন ১৮টি ব্লকে চুক্তিবব্ধ মোট ২৮০ জন চাষি বীজ আলু চাষাবাদ করেন। এরমধ্যে কিছু কৃষক লক্ষ্যমাত্রা অনুযায়ী বিএডিসিতে আলু বীজ সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন। যেসব চাষি ব্যর্থ হয়েছেন মূলত তারাই আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এছাড়া বস্তাপ্রতি ৩ কেজি করে আলু বেশি নেয়ার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি। 

T.A.S / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ