ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ জেলা জামায়াতের রুকন সম্মেলন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১১-১০-২০২৪ বিকাল ৫:৪১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য ড. আলমগীর হোসেন বলেছেন, যারা জামায়াত-শিবিরের আদর্শিক রাজনীতিকে পছন্দ করত না, যারা জামায়াত শিবিরের রাজনীতিকে সর্বদা জনগণের সামনে খারাপ বলত, যারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই আজ জনগণের ভয়ে পালিয়ে গেছে। দেশ ও জনগণের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি করলে তাদের এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টায় ঝিনাইদহ আল-হেরা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় ঐক্য হলে এ দেশের জনগণের সত্যিকারের কল্যাণ হবে। তিনি জামায়াত-শিবিরকে কালের মুয়াজ্জিনের ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে বলেন, প্রায় ১৫ বছর আওয়ামী সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার জামায়াতে ইসলামী জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে রুকন সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আলী আজম মো. আবুবক্কারের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল আউয়ালের সঞ্চালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ খন্দকার আলী মহসিন।

রোকন সম্মেলনে জামায়াতে ইসলামী জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শূরা সদস্যবৃন্দ, উপজেলা আমির ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, জাতির নেতৃত্ব নেয়ার জন্য বাংলাদেশের মানুষ জামায়াতকে চাচ্ছে। আমাদের ইলম, আমল ও নেতৃত্বে যোগ্যতার পরিচয় দিতে হবে। পাড়া, মহল্লা, গ্রাম, ওয়ার্ডে ওয়ার্ডে গণদাওয়াত পৌঁছে দিতে হবে।

পরে জেলার কর্মপরিষদ সদস্য, জেলা শূরা সদস্যবৃন্দ, উপজেলা আমির ও সেক্রেটারিবৃন্দ, রুকন, মহিলা রুকনসহ সকলের উপস্থিতিতে গোপন ভোটে এ সম্মেলনে জেলা ইমারতের আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় যৌথভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ খন্দকার আলী মহসিন ও ড. আলমগীর বিশ্বাস।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়