মাগুরায় হাতুড়ি দিয়ে হাত ভেঙে দেয়া হলো যুবকের
মাগুরায় মোঃ রাব্বি (২০) নামে এক যুবককে হাতুড়িপেটা করে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আহত রাব্বি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা , সাড়ে ছয়টায় টার দিকে মাগুরা শহরের পারলা গ্রামে এ ঘটনা ঘটেছে।রাব্বি মাগুরা শহরের পারলা গ্রামে জাহিদুল ইসলামের ছেলে।
জাহিদুল ইসলাম জানান, উজ্জল খাঁন ও হাসিব খাঁন এলাকার সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। পারলা মাঠপাড়া এলাকায় একটা মাছের ঘের তৈরি করে তার ভিতরে মাদক সেবন করেন প্রতিনিয়তই এবং মাদক সেবন করে এসে বাড়ির মেয়ে ছেলেদেরকে ডিস্টার্ব করে থাকেন এবং চাঁদা চান আমাদের কাছে তিনি, রাত হলেই ছিনতাই ও চাঁদাবাজি সাথে জড়িত হয়ে যান এই উজ্জল খাঁন অনেক ভয়ানক ওর ব্যাপারে কেউ যদি মুখ খোলেন তাকেও মেরে ফেলার হুমকি দিয়ে থাকেন । ঠিক সেই একই কাজ আজও করছে এই উজ্জ্বল খাঁন। সন্ধ্যা সাড়ে ছয়টায় টার দিকে এলাকার কতিপয় দুর্বৃত্ত উজ্জল খাঁন ও হাসিব খাঁন হাতুড়ি দিয়ে হাত ভেঙ্গে দেয় পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে জরুরি বিভাগের ডা. সোহাগ খাঁন জানান, রাব্বি নামে এক রোগীকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এক্সরে করতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, হাতের হাড় ভেঙে গেছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আইয়ুব আলী সাংবাদিকদের জানান,এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / T.A.S
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার