ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল মির্জাপুর থেকে বিয়ের দাবিতে তানোরে প্রেমিকা, প্রেমিক পলাতক


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ১১:২৪

রাজশাহীর তানোর উপজেলায়  এবার টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে বিয়ের দাবিতে তানোরে এক তরুণী প্রেমিকার অনশন। তবে বাড়িতে দেখা পাননি প্রেমিক হৃদয়ের। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যায়  তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামে এ  ঘটনা ঘটেছে।

 এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধানতৈড় গ্রামের আবু বক্কর আলীর পুত্র হৃদয় (২৪) নামের যুবকের সাথে প্রায় দু‍‍`বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামের জনৈক তরুণীর। এ দু‍‍`বছরের মধ্যে প্রেমিক হৃদয় বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমিকার কাছে থেকে প্রায় ৫লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু প্রেমিকাকে বিয়ে না করে সবরকম যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিক হৃদয়। যার জন্য বাধ্য হয়ে প্রেমিক হৃদয়ের বাড়িতে আসতে বাধ্য হয়েছে প্রেমিকা। 

এদিকে প্রেমিকের বাড়িতে এসে জানতে পারেন প্রেমিক হৃদয় তিন দিন আগে আরেকজন প্রেমিকাকে বিয়ে করে ঢাকা পাড়ি জমিয়েছেন। ধানতৈড় গ্রামের বেশকিছু মানুষ জানান, তিনদিন আগে ঢাকা থেকে এক তরুণী এসে হৃদয়ের বাড়িতে বিয়ের দাবিতে উঠেন। এতে করে গ্রামের লোকজন তাদের বিয়ে দিয়ে দেন। কিন্তু বিয়ের তিন দিন না যেতেই আবারো হৃদয়ের বাড়িতে আরেকজন তরুণী বিয়ের দাবিতে এসেছে। 

কিন্তু হৃদয় ও তার পরিবারের লোকজন ঢাকা চলে গেছে। সেই জন্য বিয়ের দাবিতে আসা তরুণী কে আইনগত ব্যবস্থা গ্রহণ নিতে পরামর্শ দিয়ে পাঠানো হয়েছে। 

বিয়ের দাবিতে আসা তরুণী জানান,হৃদয়ের বিয়ে হলেও তিনি তাকে বিয়ে করে সংসার বাঁধতে চান। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান সকালের সময়কে জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ