ফুলছড়িতে মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা সোহাগ
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুলছড়িতে ১৩টি মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন গাইবান্ধা-৫ আসন (ফুলছড়ি-সাঘাটা) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি'র সদস্য, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিল্পপতি কামরুজ্জামান সাঈদী সোহাগ।
শুক্রবার (১১অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করে সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে অনুদান তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মান্নান মিয়া, উড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহর আলী মোল্লা, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সরকার, যুগ্ম আহবায়ক ফারুক মিয়া, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় কামরুজ্জামান সাঈদী সোহাগ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি কাজ করছে। তারা যেন উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে বিএনপি সজাগ রয়েছে। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে সংখ্যালঘু নয়, তাদের পরিচয় তারা সবাই বাংলাদেশি। দলমত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
T.A.S / T.A.S
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত