ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পিএসজির হয়ে মেসির অভিষেক হচ্ছে আজ!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:২০

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমালেও এখনো ফরাসি ক্লাবটির হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে নতুন ক্লাবের হয়ে আজ রাতেই অভিষেক হচ্ছে তার।

ছয়বারের ব্যালন ডি’অর জয়ী পিএসজিতে যোগ দেয়ার পর লিগে এক এক মোট তিনটি ম্যাচ খেলে ফেলেছে ফরাসি জায়ান্ট ক্লাবটি। প্রথম দুই ম্যাচে মাঠে নামার মতো অবস্থায় না থাকলেও তৃতীয় ম্যাচে মেসিকে মাঠে নামানোর কথা প্রায় পাকাপক্তই ছিল। কিন্তু শেষ মুহূর্তে শোনা যায় ভিন্ন কথা। ফলে সে ম্যাচেও অভিষেক হয়নি ফুটবল জাদুকরের।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে আজ রাতে রেঁসের বিপক্ষে মাঠে নামবে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। আর এই ম্যাচই হতে যাচ্ছে পিএসজির হয়ে মেসির প্রথম ম্যাচ।

শনিবার এক সংবাদ সম্মেলনে শুধু মেসি নয়, কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়রের কথাও কোচের কাছে জিজ্ঞেস করা হয়। তবে সরাসরি কিছুই বলেননি পচেত্তিনো। তবে তিনজনেরই খেলার সম্ভাবনা রয়েছে উইকেন্ডের ম্যাচটিতে।

তবে এখনও যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি সেটিও বলেছেন পচেত্তিনো, ‘যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সবকিছু ভেবে দেখতে হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব। তারা তিনজনই (মেসি, নেইমার ও এমবাপে) সম্ভবত দলে থাকবে।’

এসময় মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছে পিএসজি কোচ আরও বলেন, ‘সে দারুণ অনুপ্রাণিত ও পেশাদার। নতুন সতীর্থ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। নতুন একটি লিগে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তার রয়েছে।’

প্রীতি / প্রীতি

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার