গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বোচ্চ বাজেট ঘোষণা
গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) সকালে নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়-৩-এ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ অ্যাড. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। বাজেটে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এতে মূল বাজেটের ৯৩ ভাগ এই খাতে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশনে এবার অনেক বড় বাজেট হিসেবে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সকল ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণসহ সকলের সহযোগিতা চাইছি।
বাজেট অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলর, সিটি করপোরেশনের কর্মকর্তাগণ ও গাজীপুরের কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;
দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি
আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়