মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন
মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ মনোয়ার হোসেন খান শনিবার (১২ অক্টোবর) দিনব্যাপী শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজামন্দির পরিদর্শন করেন। সকালে তিনি শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল সার্বজনীন পূজামণ্ডপ, টুপিপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, শ্রীপুর সদর সার্বজনীন পূজামণ্ডপ, চরশ্রীপুর সার্বজনীন পূজামণ্ডপ, চিলগাড়ী সার্বজনীন পূজামণ্ডপসহ বিভিন্ন ইউনিয়নের মন্দির পরিদর্শন করেন। তিনি সকল মন্দিরেই সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন এবং পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম খান সুজা, মাগুরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, মাগুরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. সাহেদ হাসান টগর, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, শ্রমিক দলের আহ্বায়ক মোল্যা সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, উপজেলা জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সী জয়নুল আবেদীন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সী ইয়াসিন আলী সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায়সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোয়ার হোসেন খান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদের পাশে আছি। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপির যেসব নেতা বিগত দিনে বিএনপির ত্যাগী ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের ক্ষতিসাধন করেছে, তাদের স্থান বিএনপিতে হবে না। আপনারা নিশ্চিন্তে আপনাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করুন।
জামান / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু