ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১০:৪৮

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকনকে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে বিএনপির একাংশ সংবাদ সম্মেলন করেছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতাল রোডের অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশ এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আজিজ। তিনি বলেন, খোসবুর রহমান খোকন ছাত্র রাজনীতি থেকে ছাত্রদল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদদের দায়িত্বও পালন করেন। অথচ ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসির মিথ্যাচার করে বলেন, তার সাথে বিএনপির অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী নেই, বিএনএমের নেতাকর্মী নিয়ে দল করছে। এসব কথা বলে আমাদের মানসম্মান ক্ষুণ্ন করছেন। অথচ খন্দকার নাসিরুল ইসলাম ১৯৯৬-এর নির্বাচনে হাতি মার্কায় নির্বাচিত হয়ে দলে আসেন। তার আগে তিনি কখনো ছাত্রদল, যুবদল বা বিএনপি করেননি। তিনি আওয়ামী দালাল ও রাজাকারের ছেলেকে নিয়ে দল চালান।

সাংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আমির হোসেন, জাসাসের আহ্বায়ক আনিচুর রহমান, সদস্য সচিব আলামিন ইসলাম নাজমুল, সদস্য সচিব মনিরুজ্জামান মনির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. লায়েকুজজামান, সদস্য সচিব মো. সিহাব উদ্দিন প্রমুখ।

জামান / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা