সুন্দরবনে বনদস্যু পরিচয়ে জেলেদের কাছে টাকা দাবির অভিযোগ
দীর্ঘদিন সুন্দরবন বনদস্যু মুক্ত থাকার পর অতি সম্প্রতি বনদস্যু আকাশ বাহিনী পরিচয়ে জেলেদের কাছে মোবাইল ফোনে টাকা দাবির অভিযোগ উঠেছে আত্মসমর্পনকৃত বনদস্যু আলিম বাহিনীর প্রধান আব্দুল আলিমের বিরুদ্ধে। এঘটনায় সুন্দরবন নির্ভরশীল জেলেদের মাঝে ফের বনদস্যু আতঙ্ক শুরু হয়েছে। আলিম বাহিনীর প্রধান আব্দুল আলিম মুন্সিগঞ্জ বাসষ্ট্যান্ড সংলগ্ন আঃ মালেকের পুত্র। আলিম বর্তমানে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলায় বসবাসরত জেলে সূত্রে জানাযায়।
সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী গ্রামে আঃ রহমান জানান, গত বৃহস্পতিবার বিকালের দিকে আলিম ০০৯১৯৩৮২৬২৩৯৮১ নং মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সুন্দরবনে মাছ ধরতে গেলে দেখে নেওয়ার হুমকি দেয়। বুড়িগোয়ালিনী গ্রামে জেলে আবুল হোসেন বলেন, একই নাম্বারে আলিম আমাকেও ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। গাবুরার জেলে অয়ন ও শরীফ একই অভিযোগ করেন। জেলেরা বিষয়টি বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসকে অবহিত করেছেন জানান। উল্লেখ্য বনদস্যু আব্দুল আলিম ইতোপূর্বে দলবল ও অস্ত্র সহ র্যাবের কাছে আত্মসর্পন করে।
এবিষয়ে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুর রহমান হাবিব বলেন, জেলেদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত