ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৩:০

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলকসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় ইসলামিয়া হাই স্কুল মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।

দিবসটি উপলক্ষে এবারকার প্রতিপাদ্য বিষয় ছিল ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। 

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, প্রধান শিক্ষক এহছানুল কবির, এসকেএস প্রতিনিধি আশরাফুল ইসলাম, এনজিও প্রতিনিধি মোশাররফ হোসেন, আবু সাইদ তুহিন প্রমুখ। 

এর আগে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও রোভার স্কাউট সদস্যরা অংশ নেন। 

বক্তারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দুর্যোগ মোকাবিলায় রোল মডেল। যাতে আগামীতে যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি গ্রহণ করে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

জামান / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত