ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

‘প্রভাত ফিরে এসো’ দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৩:১

নাটকপাড়া সরব হতে শুরু করেছে। মঞ্চে জ্বলে উঠেছে আলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মতো বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন মঞ্চেও ছিল নাটক। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সেখানে মনোজ মিত্রের ‘প্রভাত ফিরে এসো’ নাটকটি দেখতে হাজির হয়েছিলেন উল্লেখযোগ্য সংখ্যক নাট্যপ্রেমী।

‘প্রভাত ফিরে এসো’ প্রেমের গল্প। রাগ-ক্ষোভ-অভিমান-ঠাট্টায় ভরা সে গল্পে ঢুকে পড়তে কষ্ট হয়নি দর্শকদের। নাটকে বাস্তবজীবন ও সমাজের নানা বিষয় উঠে এসেছে। স্বামীকে গভীরভাবে ভালোবাসে এ রকম একটি মেয়েকে দেখা যায় গল্পে। বিয়ের আগে তার একটি সম্পর্ক ছিল। স্বামীর অসুস্থতার কারণে বাধ্য হয়ে তাকে পুরোনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ করতে হয়। ফেলতে হয় ফাঁদে! প্রভাতকে কেন ফিরে আসতে হবে, তা জানতে অবশ্যই পরের কোনো মঞ্চায়নে গিয়ে বসতে হবে মঞ্চের সামনে।

নাটকের অন্যতম অভিনেত্রী শারমিন সুলতানা উর্মি বলেন, ‘এটি একটি সামাজিক গল্প, তাই মঞ্চায়ন খুব আনন্দ পাই। আজও তার ব্যতিক্রম হয়নি। আমার বিশ্বাস, দর্শকেরাও নাটকটি দেখে পছন্দ করেছেন।’ এখনও কীভাবে থিয়েটার করার প্রেরণা পান? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘মঞ্চনাটকটা যারা মন থেকে ভালোবাসেন, তারা এর পেছনে লেগে থাকেন। এটা থেকে এখন সেরকম আয় হয় না। কেবল ভালোবাসা থেকে এবং শেখার জন্যই আমরা থিয়েটার করি। এটা আসলে একটা স্কুলের মতো। এখানে ভালো করে শিখলে পরে টিভিনাটক ও সিনেমায় কাজ করতে সুবিধা হয়।’

‘প্রভাব ফিরে এসো’ নাটকের ঝুমি চরিত্রে অভিনয় করেছেন শারমিন সুলতানা ঊর্মি। প্রভাত চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আলমগীর, নিলুর মামার চরিত্রে রায়হান ইসলাম, ঝুমির মায়ের চরিত্রে আজমিরা কান্তা, সৌম্য চরিত্রে হামিদুর রহমান। হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছে "শৌখিন থিয়েটার"। জানা গেছে, শিগগিরই নাটকটি আবারও মঞ্চস্থ হবে।

এমএসএম / জামান

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’

দীঘির উদ্দেশে জয় বললেন, ‘পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ’

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

সুরের মূর্ছনায় স্বদেশ বন্দনায় বাংলাদেশ বেতারের নতুন গানে পিয়াল হাসান

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেলের ‘ব্যক্তিগত ভিডিও’ ফাঁস, যা বললেন অভিনেতা

এবার ওপার বাংলায় ‘তাণ্ডব’

বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি