ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে কলেজ ছাত্রলীগ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ৩:২

নওগাঁর ধামইরহাটে শনিবার (২৮ আগস্ট) দুপুরে কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রলীগের সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ধামইরহাট সরকারি এম এম কলেজ ছাত্রলীগকর্মীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার (২৯ আগস্ট) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার প্রধান ফটকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ‍এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধামইরহাট সরকারি এম এম কলেজের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের ওপর হামলার প্রতিবাদে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন- কলেজ কমিটির প্রস্তাবিত নেতৃবৃন্দের মধ্যে মেহেরুল ইসলাম, আসাদ হোসেন, খাদেমুল ইসলাম, রবিন হোসেন, আজমাইন হোসেন, নাহিদ মাহমুদ, তুষার বাবু, সাদিয়া সুলতানা, মাহফুজ, আরিফুল, আবু নাসের, রাজু ইসলাম প্রমুখ।

বক্তারা উপজেলা ছাত্রলীগের বিতর্কিত ও বিএনপি-জামায়াত সমর্থিত বহিরাগতদের দিয়ে কলেজ সম্পাদককে মারপিটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ভুক্তভোগী সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সম্পাদক আশিকুর রহমান আশিক মুঠোফোনে বলেন, শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে বোর্ড নির্ধারিত ১৭০০ টাকা ফি, বিগত ২৪ মাসের বেতন জমা দিয়ে ফরম ফিলআপ প্রক্রিয়া সম্পাদনে কলেজে শিক্ষার্থীদের সাথে অবস্থান করাকালে উপজেলা ছাত্রলীগের সম্পাদক আহসান হাবীব পান্নু ও যুগ্ম-সম্পাদক প্লাবন উত্তেজিত হয়ে আশিকের ওপর চড়াও হয়। একপর্যায়ে গণ্ডগোলের সৃষ্টি হয়। তবে এ বিষয়ে দলীয় নেতৃবৃন্দকে মৌখিকভাবে জানানো ছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোথাও কোনো পদক্ষেপ নেননি ভুক্তভোগী আশিক।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু বলেন, তুচ্ছ একটি ঘটনা ও ভুল বোঝাবুঝি হয়েছে। মূলত কলেজ ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগকে দেখে অসদাচরণ করে। তবে কোনো মারপিটের ঘটনা ঘটেনি। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে বিষয়টি সুরাহা হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হননি এবং অভিযোগকারিরা কলেজের কিছু শিক্ষকের উস্কানিতে এরূপ অভিযোগ করেছে।

এমএসএম / জামান

কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ

রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা

নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ

সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের

চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার