ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে বর্ণাঢ্য নৌ র‍্যালির মাধ্যমে প্রতিমা বিসর্জন সম্পন্ন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৩-১০-২০২৪ বিকাল ৫:৯

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকালে কাপ্তাইয়ের ৮টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। এ সময় হাজার হাজার ভক্তের জয়ধ্বনিতে কর্ণফুলী নদীর দুপাশ মুখরিত হয়ে ওঠে।

কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা অংশে গিয়ে দেখা যায়, বিভিন্ন পূজামন্ডপের প্রতিমাগুলো সজ্জিত করে নৌ-র‍্যালিতে অংশ নিয়েছে। চারদিকে একটি উৎসবের আমেজ সৃষ্টি হয়। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই উৎসব দেখতে নদীর পাড়ে সামিল হয়।এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে চন্দ্রঘোনা ফেরিতে কাপ্তাই পূজা উদযাপন কমিটির আয়োজনে এক আনন্দ র‍্যালি ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, কর্ণফুলী নদীতে বিজয়া দশমীর নান্দনিক এই আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে। রাঙামাটির প্রতিটি পূজা মন্ডপে সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে দূর্গাপুজা সম্পন্ন হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান। এসময় উক্ত অনুষ্ঠানে কাপ্তাইয়ের সাবেক ইউএনও ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা, রাঙামাটি জেলা পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন,কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ, চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহামেদ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিতের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দীপক ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।

পরে ফেরিতে সুসজ্জিত মঞ্চে কাপ্তাইয়ের টিভি ও বেতার শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু