ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১১:৮

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে চার কেজি গাঁজাসহ ইয়ারুল ইসলাম (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালের দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকা থেকে র‍্যাব ওই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইয়ারুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা এলাকার মৃত খেদু মণ্ডলের ছেলে।

জানা গেছে,  কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি আভিযানিক দল কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় মাদক উদ্ধার অভিযানে চার কেজি গাঁজা (যার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা), ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল এবং ১টি সিমসহ মো. ইয়ারুল ইসলামকে গ্রেফতার করে। 

এ বিষয়ে কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গ্রেফতারকৃত ইয়ারুলের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জামান / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের