ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাবুই পাখির ডাকে সকাল হয় তানোরের বিষহরা গ্রামে


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১২:২৬

প্রাকৃতিক নিয়মেই নিজের ঘর বোনে বাবুই পাখি। আপরূপ প্রকৃতিতে তালপাতায় ঘর বুনে বসবাস করে অশংখ্য বাবুই জুটি। আপন ঠোঁটের পরশে নিপুণভাবে বুনছে নিজ আবাসন। এমন একটি পাখির আবাসন দেখা গেছে রাজশাহীর তানোরের বিষহরা গ্রামে। দিনভর কিচিরমিচির ডাকে মুখরিত গ্রামের কারিগরপাড়া। বারবার পথিকের নজর কাড়বে এসব বাবুইবাড়ি। বাবুই পাখির ডাকেই এখানে সকাল হয়।

সরেজমিন দেখা গেছে, রাজশাহীর তানোর উপজেলার সবুজে ঘেরা একটি গ্রাম বিষহরা। অতীতে এ গ্রামে ছিল জমিদারদের বসবাস। এখন জমিদার নেই, তাই নেই জমিদারি প্রথাও। তবে এখনও রয়েছে জমিদারবাড়ির পরিত্যক্ত স্মৃতিচিহ্ন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখনো রয়েছে জমিদারি জৌলুস। এখানকার অধিকাংশ মানুষের জীবনযাত্রার যথেষ্ট উন্নয়ন না ঘটলেও সামাজিক শান্তির মাঝে বসবাস করেন গ্রামবাসী। আর এ গ্রামেরই উত্তর সীমান্তের একটি পাড়ার নাম কারিগরপাড়া।

এখানে রয়েছে আধুনিক মানের একটি মসজিদ। মসজিদের চারপাশজুড়ে রয়েছে সারি সারি আম, জাম ও নারিকেলসহ বৈচিত্র্যময় তালগাছ। নির্ভয় আবাসন গড়তে এসব তালগাছ বেছে নিয়েছে অশংখ্য বাবুই পাখির জুটি। বসবাস ও বংশবিস্তারের জন্য বাবুই পাখিরা খড়কুটো, তুলা, গাছের আঠা ও আঁশ দিয়ে বুনেছে অশংখ্য বাসা। নিপুণ কারুকাজে বোনা বৈচিত্র্যময় বাবুইয়ের বাসা পথিকের নজর কাড়বে বারবার। কিচিরমিচির ডাকে মুখরিত পরিবেশে মুগ্ধ করবে প্রাণ।

মুখলেসুর রহমান নামে এক গ্রামবাসী সকালের সময়কে বলেন, এখানকার বেশিরভাগ বড় তালগাছে বহুদিন ধরেই বাবুই পাখিরা বাসা বেঁধে বসবাস করছে। নিরিবিলি পরিবেশ ও পাখির অভয়ারণ্য হিসেবে বাবুই পাখিরা বাস করে। এখানে প্রতিদিন পাখির ডাকে সকাল হয়। রাতের বেলায় যেন প্রকৃতির সাথে পাখিরাও ঘুমায়।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ